ব্যাংক এশিয়ার কার্ড বিভাগ স্থানান্তর

ব্যাংক এশিয়ার কার্ড বিভাগ সম্প্রতি রাজধানীর গুলশানের বে গ্যালারিয়া থেকে মতিঝিলের চা বোর্ড ভবনে স্থানান্তর করা হয়েছে।ব্যাংকের চেয়ারম্যান এ রউফ চৌধুরী এই স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করেন।অনুষ্ঠানে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম খোরশেদ আলম, উপব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম ও মোহাম্মদ রোশাঙ্গীর উপস্থিত ছিলেন।ব্যাংক এশিয়া ১৯৯৯ সালে যাত্রা শুরু করে। বর্তমানে এ ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে ৫৪টি শাখা, দুটি কৃষি শাখা, ১০টি এসএমই সার্ভিস সেন্টার ও পাঁচটি ইসলামিক উইন্ডোর মাধ্যমে গ্রাহকদের কাছে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে। বিজ্ঞপ্তি।