গতকাল বুধবার থেকে রাজধানীর পল্টনে ব্যাংক এশিয়ার ৪৮তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।ব্যাংকের পরিচালক রোমো রউফ চৌধুরী আনুষ্ঠানিকভাবে নতুন এ শাখা উদ্বোধন করেন। ব্যাংকের পরিচালক এ এম নুরুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ইরফানউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আমিনুল ইসলাম এবং এস এম খোরশেদ আলম এ সময় উপস্থিত ছিলেন।অনলাইন ব্যাংকিং ও এটিএমসহ সব আধুনিক ব্যাংকিং সুবিধাসংবলিত ব্যাংকের পল্টন শাখাটি অত্র এলাকার ব্যবসায়ী ও অন্যান্য গ্রাহকদের ব্যাংকিং চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।