ব্রাহ্মণবাড়িয়া শহরে সাউথইস্ট ব্যাংকের এসএমই কৃষি শাখা খোলা হয়েছে। এটি হচ্ছে সাউথইস্ট ব্যাংকের ৬০তম শাখা।ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোফরান প্রধান অতিথি হিসেবে সম্প্রতি শাখাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ডোনাল্ড রোজেন্টি ও ব্রাহ্মণবাড়িয়া শাখার প্রধান মো. বশির জিল্লুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সাউথইস্ট ব্যাংকের এই শাখা থেকে এলাকার গ্রাহকেরা প্রবাসীদের পাঠানো অর্থ গ্রহণ, ঋণসুবিধাসহ সব ধরনের বাণিজ্যিক ব্যাংকিংয়ের সেবা পাবেন। বিজ্ঞপ্তি।