ব্র্যাক ব্যাংক চালু করল ২৪ ঘণ্টা সেবাকেন্দ্র

সপ্তাহের সাত দিনই ২৪ ঘণ্টা গ্রাহকসেবা নিশ্চিত করতে ব্র্যাক ব্যাংক লিমিটেড চালু করল তাদের নতুন গ্রাহকসেবা কেন্দ্র ‘আপন সময়’। গত বৃহস্পতিবার গুলশান এভিনিউ ও বনানী আউটলেটে নতুন সেবাকেন্দ্র আপন সময়-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য আইনুন নিশাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আপন সময়-এর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান ও উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশীদসহ ব্যাংকের ব্যবস্থাপনা পরিষদের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জানানো হয়, আপন সময় হচ্ছে দিন-রাত ২৪ ঘণ্টার নিরবচ্ছিন্ন গ্রাহকসেবা কেন্দ্র, যেখানে গ্রাহকেরা তাঁদের দৈনন্দিন ব্যাংকিং লেনদেন তথা নগদ টাকা জমা ও উত্তোলন, হিসাব ও ঋণের আবেদনপত্র, চেকবইয়ের আবেদনপত্রসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি।