ভিআইপিবিএনএলআই প্রথম মিউচুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বুধবার এসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান, ভিআইপিবিএনএলআই প্রথম মিউচুয়াল ফান্ড একটি ১০ বছর মেয়াদি ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড। ফান্ডটির উদ্যোক্তা ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। সম্পদ ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এ ছাড়া ট্রাস্টি ও কাস্টোডিয়ান আইসিবি।সাইফুর রহমান আরও জানান, মিউচুয়াল ফান্ডটির আকার ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা অংশের ১০ কোটি, প্রিআইপিও প্লেসমেন্ট ১০ কোটি ও আইপিওর মাধ্যমে বাকি ৩০ কোটি টাকা সংগ্রহ করা হবে। মিউচুয়াল ফান্ডটি ১০ টাকা অভিহিত মূল্যের মোট পাঁচ কোটি ইউনিটে বিভক্ত।