চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নামে খোলা সাতটি ভুয়া ফেসবুক পেজ বন্ধ করার অনুরোধ জানিয়ে বিটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। আজ রোববার বিটিআরসিকে এ চিঠি দেয় সিএসই কর্তৃপক্ষ।
গত সোমবার নিজস্ব অফিশিয়াল ফেসবুক পেজ খোলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। যার লিংক:<https://www.facebook.com/BangladeshCSE>|
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারূফ মতিন এ বিষয়ে বলেন, ‘অফিশিয়াল পেজ উদ্বোধনের পরই ভুয়া পেজগুলো বন্ধের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এরই অংশ হিসেবে আমরা বিটিআরসিকে অনুরোধ করেছি যাতে তারা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। কেননা, এসব পেজ ব্যবহার করে বিনিয়োগকারীদের ভুল ও মিথ্যা তথ্য সরবরাহ সম্ভব বলে আমরা মনে করছি। আমরা আশা করছি বিটিআরসি খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে।’