ভৈরব বাজারে ইস্টার্ন ব্যাংকের শাখা চালু

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) ভৈরব বাজারের কালীবাড়ী রোডে তাদের ৪৫তম শাখা চালু করেছে। এটি ইবিএলের তৃতীয় এসএমই ও কৃষি শাখা।ইবিএলের উপব্যবস্থাপনা পরিচালক মোখলেসুর রহমান গতকাল সোমবার নতুন এই শাখাটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুসা, এসএমই বিজনেস প্রধান খোরশেদ আলম, প্রশাসন ও নিরাপত্তা বিভাগের প্রধান মেজর (অব.) আবদুস সালাম ও বিপণন ব্যবস্থাপক ইরফান ইসলামসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।