ভ্যাটের আওতায় কোচিং সেন্টার

প্রস্তাবিত বাজেটে কোচিং সেন্টারকে সেবা খাতে অন্তর্ভুক্ত করে ভ্যাট বা মূল্য সংযোজন করের (মূসক) আওতায় আনার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, ‘সাজসজ্জা বা বিউটিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রমকে মূসক ব্যবস্থায় ও কোচিং সেন্টারকে সেবা খাতে অন্তর্ভুক্ত করে মূসকের আওতায় আনার প্রস্তাব করছি।’