মনীন্দ্রনাথ সরকার দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান রূপায়ণ গ্রুপের গণমাধ্যম পরামর্শক হিসেবে যোগদান করেছেন। তিনি প্রায় তিন দশক র্যাংগস গ্রুপ, খবর গ্রুপ, এ ওয়ান মোটরসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জনসংযোগের দায়িত্ব পালন করেছেন। মনীন্দ্রনাথ সরকার আমাদের সময়-এর সম্পাদকের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং সর্বশেষ দ্য ইনডিপেনন্ডেন্ট পত্রিকার ব্যবসায়িক পরামর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিভিন্ন দৈনিকে নিয়মিত কলাম লেখেন। বিজ্ঞপ্তি।