ক্ষুদ্রঋণ খাতে অর্থায়নে মার্কেন্টাইল ব্যাংকের ঢাকার প্রগতি সরণি শাখা মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের মাধ্যমে ২৫ কোটি টাকার ক্ষুদ্রঋণ বিতরণ করতে যাচ্ছে।মার্কেন্টাইল ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী দেওয়ান মুজিবুর রহমান সম্প্রতি মাইডাস ফাইন্যান্সিংয়ের এমডি শফিকুল আজমের কাছে এ সংক্রান্ত একটি চেক হস্তান্তর করেন।অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত এমডি এ কে এম শহীদুল হক, ডিএমডি আবদুল জলিল চৌধুরী, ডিএমডি ও সিএফও মনীন্দ্র কুমার নাথ, প্রগতি সরণি শাখার প্রধান ও ভাইস প্রেসিডেন্ট ফারুক ইকবাল এবং মাইডাস ফাইন্যান্সিংয়ের এজিএম শফিকুর রহমান খান ও ইসমাইল হোসেন মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।