সংক্ষেপ

মাইডাস ফাইন্যান্সিংয়ের বার্ষিক সাধারণ সভা

মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কোম্পানির চেয়ারম্যান রোকেয়া আফজাল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় কোম্পানির নিজস্ব ভবন মাইডাস সেন্টারে অনুষ্ঠিত এ সভায় পরিচালক বজলুর রহমান খান, এম হাফিজ উদ্দিন খান, মির্জা আলী বেহরোজ ইস্পাহানি, মো. শামসুল আলম, মোহাম্মদ খায়রুল আনাম চৌধুরী, আলী ইমাম মজুমদার, এস এম আজাদ হোসেন ও সিদ্দিকুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক শফিক-উল-আজম, মহাব্যবস্থাপক মো. আতিয়ার রহমান আনছারী, মোহাম্মদ মনিরুল ইসলাম, আনিসুল কবির এবং কোম্পানি সচিব মো. আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠানের ২০১৪-১৫ অর্থবছরের পরিচালকদের প্রতিবেদন ও নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয়।
বিজ্ঞপ্তি