মার্চে প্রবাসী আয় ১১১ কোটি ডলার

মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১১১ কোটি ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রা পাঠিয়েছেন। আগের বছরের একই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ১১০ কোটি ডলার। এ হিসাবে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে প্রবৃদ্ধি সামান্য। আর আগের মাস অর্থাৎ ফেব্রুয়ারির তুলনায় রেমিট্যান্স কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-মার্চ এই নয় মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৯৫৩ কোটি ডলারের সমপরিমাণ বিদেশি মুদ্রা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৮৬১ কোটি ডলার। এ হিসাবে নয় মাসে প্রবাসী আয় বেড়েছে ৯২ কোটি ডলার বা ১১ শতাংশ।