মালয়েশিয়ার লাংকাউই দ্বীপে বাটারফ্লাইয়ের বিপণন সম্মেলন

গার্হস্থ্য ইলেকট্রনিক্স কোম্পানি বাটারপ্লাই মার্কেটিং লিমিটেডের বার্ষিক বিপণন সম্মেলন ২০০৯ সম্প্রতি মালয়েশিয়ার পর্যটনকেন্দ্র লাংকাউই দ্বীপে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে অর্থ পরিচালক সৈয়দ আসাদুজ্জামান, বিপণন পরিচালক মুস্তাফিজুর রহমান সাজিদসহ অন্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পাঁচ দিনব্যাপী এ সম্মেলনে কোম্পানির দেশব্যাপী বিস্তৃত শো-রুমগুলোর শাখা ব্যবস্থাপকসহ মোট ১৬০ জন প্রতিনিধি যোগ দেন। বিজ্ঞপ্তি।