ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) পরিচালকেরা সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মালয়েশিয়ার ব্যাংক নেগারার (কেন্দ্রীয় ব্যাংক) সৌজন্যে আয়োজিত এক কর্মশালায় অংশ নেন। ইউসিবির ভাইস চেয়ারম্যান শওকত আজিজ রাসেল, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ সবুর এবং পরিচালক বজল আহমেদ, কাজী এনামুল হক, নুর উদ্দীন জাভেদ ও সাব্বির আহমেদ এতে যোগ দেন।তাঁরা মালয়েশিয়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সঙ্গেও এক আলোচনায় যোগদান করেন। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাবিল ও ইউসেফ এবং ব্র্যাক ইপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা খালেদ ইউসুফ ফারাজী। বিজ্ঞপ্তি।