বাণিজ্য সংবাদ

মিডিয়াভেস্ট বাংলাদেশের যাত্রা শুরু

ঢাকার একটি অভিজাত হোটেলে মিডিয়াভেস্ট বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা সম্প্রতি শুরু হয়েছে। গত মাস থেকে মিডিয়াভেস্ট বাংলাদেশ গ্রামীণফোনের মিডিয়া এজেন্সি হিসেবে দায়িত্ব পায়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের ডিরেক্টর মার্কেটিং নেহাল আহমেদ, গ্রামীণফোনের সিএমও অ্যালেন বংক ও মিডিয়াভেস্ট সাউথইস্ট এশিয়ার সিওও রাঙ্গানাথান সোমানাথানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।