মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালু করল সাউথইস্ট ব্যাংক। সম্প্রতি রাজধানীর বনানীতে ব্যাংকের কার্যালয়ে ‘টেলিক্যাশ’ নামে এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান আলমগীর কবির। অনুষ্ঠানে ব্যাংকের উপদেষ্টা, ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন। এই সেবার মাধ্যমে গ্রাহকেরা অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিল পরিশোধ, বেতন বিতরণ, রেমিট্যান্স বিতরণ, মোবাইল টপ-আপসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তি।