জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) গ্যাসের কমপ্রেসার কমে যাওয়ার কারণে ইউরিয়া প্ল্যান্টে রি-অ্যাক্টর লাইনার ছিদ্র হওয়ায় গত সোমবার রাতে সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।টানা ২০ দিন সার উৎপাদনের পর সোমবার রাতে গ্যাসের কমপ্রেসার নেমে আসায় ইউরিয়া প্ল্যান্টে রি-অ্যাক্টর লাইনার ছিদ্র হয়ে যায়, যে কারণে সার উৎপাদন বন্ধ করা হয়।জেএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. আহসানুজ্জামান গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, ইউরিয়া প্ল্যান্টে রি-অ্যাক্টর লাইনারের ছিদ্র মেরামত করে সার উৎপাদনে যেতে সাত-আট দিন লাগবে।