যমুনা সার কারখানা উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করল

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানা নির্ধারিত সময়ের দুই মাস আগেই উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করেছে।চলতি ২০১২-১৩ অর্থবছরে এই কারখানার মোট সার উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে তিন লাখ ৮০ হাজার মেট্রিক টন। বছর শেষ হওয়ার দুই মাস আগেই কারখানাটি এ লক্ষ্যমাত্রা অর্জন করেছে বলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. ইখলাছ উদ্দীন নিশ্চিত করেন।