রহিমআফরোজ বাণিজ্যিক যানবাহনের জন্য ক্যাস্ট্রল সিআরবির তিনটি নতুন পণ্য নিয়ে এসেছে দেশের বাজারে। পণ্যগুলো হচ্ছে ক্যাস্ট্রল সিআরবি টার্বো, ক্যাস্ট্রল সিআরবি প্লাস ও ক্যাস্ট্রল সিআরবি মনো।ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি পণ্যগুলোর বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ রহিম, পরিচালক মুদাসসির মুর্তাজা মঈন, ক্যাস্ট্রল-রহিমআফরোজের ভাইস প্রেসিডেন্ট সুনীল আইমা ও সোমা ঘোষসহ কর্মকর্তারা এবং সারা দেশ থেকে আগত পরিবেশকেরা উপস্থিত ছিলেন।মুদাসসির মুর্তাজা মঈন বলেন, ক্যাস্ট্রল সিআরবির নতুন পণ্যগুলো বাংলাদেশে গাড়ির ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে।