মনজুর আহমেদ সম্প্রতি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ইতিপূর্বে বিকেবি, রাকাব ও হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মহাব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৩ সালে বিকেবিতে চিফ ম্যানেজার পদে যোগ দেন। জনাব মনজুর ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ও পরে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে এমএস ইন বিজনেস ডিগ্রি অর্জন করেন।