রাজধানীতে আজ বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বাংলাদেশ খাদ্য উৎসব শুরু হচ্ছে, যা প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। ভোক্তা-দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।বিজয় সরণির বঙ্গবন্ধু নভোথিয়েটারের পাশে বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে ‘বাংলাদেশ ফুড ফেস্ট-২০১২’ শীর্ষক এই উৎসবের আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভিভিড ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন।গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান ভিভিডের নির্বাহী পরিচালক সাদ আলভী ও রিফাত বিন নজরুল, প্রধান নির্বাহী পরিচালক শামস আরেফিন ও পরিচালক তাসনিয়া আতিক। উৎসব উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী। আর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খ্যাতনামা শেপ টমি মিয়া।