সংক্ষেপ

রিটেইল ব্যাংকিং নিয়ে মতবিনিময়

রিটেইল ব্যাংকিং এবং এর চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে গতকাল শনিবার একটি মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেড (ফিনএক্সেল)। ফিনএক্সেলের চেয়ারম্যান ও প্রাইসওয়াটারহাউস কুপারস (পিডব্লিউসি) বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রিমিয়ার ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বিআইবিএমের সিনিয়র ফ্যাকাল্টি ধনরঞ্জন কর্মকার, ফিনএক্সেলের পরিচালক মির্জা আমিনুর রহমান ও জ্যেষ্ঠ পরামর্শক মাহবুব মুস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বিজ্ঞপ্তি