ভারতীয় প্রতিষ্ঠান লিলিপুট কিডসওয়্যারের কাছে পণ্য সরবরাহ করার পরও প্রাপ্য ৫০ লাখ ডলার না পাওয়া ২২টি বাংলাদেশি পোশাক কারখানার মালিক-শ্রমিকেরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সকালে তিন দিনের ‘ইন্ডিয়া শো’র উদ্বোধনকালে প্রদর্শনী প্রাঙ্গণের বাইরে এসব কারখানার মালিক-শ্রমিকেরা এক মানববন্ধনের আয়োজন করেন।মানববন্ধন থেকে পাওনা অর্থ আদায়ে দুই দেশের সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।