দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দিনভর সূচকের মিশ্র প্রবণতা পরিলক্ষিত হলেও দিন শেষে তা কিছুটা বেড়েছে। বেলা অড়াইটায় লেনদেন শেষ হওয়ার সময় ডিএসই’র সাধারণ সূচক বেড়েছে মাত্র ৫ পয়েন্ট। তবে মোট লেনদেন আজ আবারও ২০০ কোটি ছাড়িয়েছে।আজ ডিএসই’র সাধারণ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৭ পয়েন্টে। তবে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৭১ পয়েন্টে।বৃহস্পতিবার ডিএসইতে মোট ২৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এরমধ্যে দাম বেড়েছে ১৫৫টির, কমেছে ৯৭টির; অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো-তিতাস গ্যাস, ওরিয়ন ফার্মা, বেঙ্গল উইন্ডসর, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেড, আমরা টেকনোলজি, বেক্সিমকো, ইউনাইটেড এয়ারওয়েজ, অ্যারগন ডেনিমস, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস ও স্কয়ার ফার্মা।