করপোরেট সংবাদ

ল্যাবএইড ও পূবালী ব্যাংকের চুক্তি

ল্যাবএইড লিমিটেড এবং পূবালী ব্যাংক লিমিটেডের মধ্যে একটি করপোরেট চুক্তি হয়েছে। গত বুধবার পূবালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ল্যাবএইড লিমিটেডের উপদেষ্টা (প্রশাসন) মঞ্জুর এ মোল্লা, চিফ অপারেটিং অফিসার (সিওও) আল এমরান চৌধুরী এবং পুবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হালিম চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। চুক্তির ফলে পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং কার্ড হোল্ডাররা ল্যাবএইড ডায়াগনস্টিক ও হাসপাতালে বিশেষ ছাড় মূল্যে চিকিৎসাসেবা পাবেন। বিজ্ঞপ্তি