করপোরেট সংবাদ

শান্তি পরিবহনের এসি বাস উদ্বোধন

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান সম্প্রতি শান্তি পরিবহনের বিলাসবহুল এসি বাস উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রশিদ ও শান্তি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আবু বকর সিদ্দিক। এই পরিবহনের বিলাসবহুল বাসগুলো খাগড়াছড়ি পার্বত্য জেলাসহ পর্যটন এলাকা কক্সবাজার, টেকনাফ, চট্টগ্রাম ও বেনাপোল রুটে চলবে। বিজ্ঞপ্তি।