শাহ্জালাল ব্যাংকের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এক বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স গত বুধবার ব্যাংকের প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হয়েছে।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী, ইভিপি মো. গোলাম ওয়াহব এবং মানবসম্পদ বিভাগের প্রধান নাজিমউদ্দৌলা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।