শাহ্জালাল ব্যাংকের ১২ বছর পূর্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি এর ১২তম বর্ষপূর্তি উদ্যাপন করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহমান সরকার কেক কেটে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জব্বার চৌধুরী, মো. সেতাউর রহমান ও খোন্দকার নাইমুল কবিরসহ প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।