ঢাকার শ্যামলী রিং রোডে সম্প্রতি বে এম্পোরিয়ামের নতুন একটি শু স্টোর বা বিক্রয়কেন্দ্র চালু করা হয়েছে।বে এম্পোরিয়াম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম এ কাদের দোকানটির উদ্বোধন করেন। এ সময় কোম্পানির পরিচালন ব্যবস্থাপক নজরুল ইসলাম, মার্চেন্ডাইজিং ব্যবস্থাপক কাইয়ুম আলী শিকদার, সিডিসি ম্যানেজার মাহবুব আলম, আখতারুজ্জামান বাবুলসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।