সংশোধনী

প্রথম আলোর বাণিজ্য পাতায় গতকাল সোমবার রপ্তানি আয় নিয়ে একটি ইনফোগ্রাফিকস প্রকাশিত হয়। এতে তৈরি পোশাক, চামড়া, পাট, হোমটেক্সটাইল, প্রকৌশল পণ্য ও কৃষিজাত পণ্যের ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থবছরের জুলাই মাসের রপ্তানি আয় আলাদাভাবে উল্লেখ করা হয়। তবে ভুলবশত এসব পণ্যের ২০১৫-১৬ অর্থবছরের জুলাইয়ের আয় ২০১৪-১৫ অর্থবছরের জুলাই এবং ২০১৪-১৫ অর্থবছরের জুলাইয়ের আয় ২০১৫-১৬ অর্থবছরের জুলাইয়ের আয় হিসেবে ছাপা হয়। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। — বি. স