২৫ নভেম্বর বাণিজ্য পাতা ১২তে প্রকাশিত ‘অফশোর ঋণে খেলাপি ১০৩ কোটি টাকা’ সংবাদে ভুলবশত লেখা হয়েছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার খেলাপি ঋণ ৭ কোটি ৭০ লাখ টাকা। প্রকৃতপক্ষে ব্যাংকটির অফশোর ঋণ ৯১৫ কোটি টাকা হলেও তাদের কোনো ঋণ খেলাপি হয়নি। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমরা দুঃখিত।