সাতক্ষীরায় বাটার ২২৪তম শোরুম উদ্বোধন

সাতক্ষীরা শহরের সুলতানপুরে লন্ডন প্লাজায় গতকাল রোববার বাটা সু কোম্পানির ২২৪তম শোরুম উদ্বোধন করা হয়েছে। শোরুমটির উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। এ সময় অন্যান্যের মধ্যে বাটার রিটেইল ম্যানেজার বিশ্বনাথ রায়, অপারেশন ম্যানেজার জিয়া উদ্দিন আহমেদ, এরিয়া ম্যানেজার নূর মোহম্মদ মোস্তফা, লন্ডন প্লাজার মালিক আবদুর রহমান, সাতক্ষীরা সাংস্কৃতিক পরিষদের কোষাধ্যক্ষ সাহিদুর রহমান ও ব্যবসায়ী গোলাম ফারুক উপস্থিত ছিলেন।মো. আবদুস সামাদ বলেন, আধুনিকতার পাশাপাশি যুক্তিসংগত মূল্যও নির্ধারণ করতে হবে। যাতে সব ধরনের মানুষ বাটার জুতা ব্যবহার করতে পারে। এ ছাড়া ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।