সাভারে আইডিএলসির শাখা উদ্বোধন

সাভারের আলম প্লাজায় সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের একটি শাখা উদ্বোধন করা হয়েছে।আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন নতুন এ শাখার উদ্বোধন করেন।এ সময় আইডিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, মহাব্যবস্থাপক ও প্রধান অর্থ কর্মকর্তা এইচ এম জিয়াউল হক খান, এসএমই বিভাগের প্রধান জাহিদ ইবনে হাই ও পারসোনাল ফাইন্যান্স বিভাগের প্রধান শেখ কামরুজ্জামান এবং স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।