সিঙ্গাপুর এয়ারলাইনস নর্দান সামারে (২৭ মার্চ থেকে ২৯ অক্টোবর, ২০১১) বর্তমান গ্লোবাল নেটওয়ার্কের কিছু অংশে তাদের সেবার পরিধি বাড়াবে।২৭ মার্চ ২০১১ থেকে এই বিমান সংস্থা সিঙ্গাপুর-টোকিও, নারিতা-লস অ্যাঞ্জেলেস রুটে সুপার জাম্বো পরিচালিত এসকিউ ১২/১১-এর সঙ্গে এয়ারবাস এ৩৮০-এর সেবাসমূহ লস অ্যাঞ্জেলস পর্যন্ত বাড়াবে। বর্তমানে এই রুটে বোয়িং ৭৪৭-৪০০ এয়ারক্রাফটের সাহায্যে সেবা দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইনস। লস অ্যাঞ্জেলেস হবে সিঙ্গাপুর থেকে এ৩৮০-এর অষ্টম গন্তব্যস্থল।বাংলাদেশে এই সংস্থার মহাব্যবস্থাপক ম্যালকম লিয়ং বলেন, ‘সিঙ্গাপুর এলারলাইনস এ৩৮০-এ ব্যবহারের ফলে সিঙ্গাপুর-টোকিও, নারিতা-লস অ্যাঞ্জেলেস রুটে অনেকখানি ধারণক্ষমতা বেড়ে যাবে। বিজ্ঞপ্তি।