সিপিডির ট্রাস্টি বোর্ডের সভা

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের ৪২তম সভা গতকাল বৃহস্পতিবার ঢাকায় প্রতিষ্ঠানের সংলাপকক্ষে অনুষ্ঠিত হয়।
সিপিডির বোর্ড সদস্য সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদ, এপেক্স গ্রুপের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, বাংলা একাডেমির সভাপতি আনিসুজ্জামান; কেদারপুর টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লায়লা রহমান কবির, নিজেরা করির সমন্বয়ক খুশি কবীর; সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য এবং সিপিডির নির্বাহী পরিচালক ও বোর্ডের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান।
সভায় চলতি বছরের জানুয়ারি-জুন সময়কালে বিভিন্ন পর্যায়ে সিপিডি পরিচালিত গবেষণা, সংলাপ ও প্রকাশনাসহ অন্যান্য কার্যক্রম পর্যালোচনা, ২০১৩ সালের অডিট রিপোর্ট ও ২০১৪ সালের অর্ধবার্ষিক হিসাব অনুমোদিত হয়।