মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি সম্প্রতি নতুন প্রজেকশন ফোন ‘সিম্ফনি জেড১০০’ নামের নতুন একটি পণ্যের বিপণন শুরু করেছে।ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সেটটির বিপণন কার্যক্রমের উদ্বোধন করেন অভিনেত্রী ও মডেল মীম। অনুষ্ঠানে সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশিদ ও পরিচালক রেজওয়ানুল হক বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিম্ফনির সিএফও জাকারিয়া শহীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবেশক প্রতিনিধিরা। বিজ্ঞপ্তি।