সিরাজগঞ্জে গতকাল শনিবার অগ্রণী ব্যাংকের দিনব্যাপী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ব্যাংকের ২১টি শাখার ব্যবস্থাপকেরা যোগ দেন। ব্যাংকের সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. নেজাবত আলী সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবু সালেহ্ ও মো. আবু বক্কার সিদ্দিক এবং ব্যবস্থাপকদের মধ্যে মো. জালাল উদ্দীন, আবদুল আউয়াল, আবদুল মোতালেব, ফজলার রহমান ও ফরিদুল হক।