সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে এগিয়ে চলেছে আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন।দুপুর সাড়ে ১২টার সময় ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৮.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ৪৩২৮ পয়েন্টে। এ সময় ডিএসই ৩০ মূল্যসূচকও ৫.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ১৫৩৫ পয়েন্টে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছিল মোট ২৫৩ কোটি টাকার শেয়ার।আপাতত ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো: অ্যারগন ডেনিমস, ইউনাইটেড এয়ারওয়েজ, সানলিফ ইনস্যুরেন্স, সামিট পূর্বাঞ্চল পাওয়ার ও আরএন স্পিনিং লিমিটেড।