ঢাকার উপকণ্ঠ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার। দেশি কাপড়ের তুলনায় এবার বিভিন্ন ধরনের ভারতীয় কাপড়ের দিকেই ঝুঁকছে তরুণ-তরুণীরা।সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তার আইয়ুব প্লাজা, রহমত ম্যানসন, এম রহমান প্লাজা, জালাল টাওয়ার ও খন্দকার প্লাজার প্রতিটি দোকানেই ক্রেতার উপচে পড়া ভিড়। শুধু সোনারগাঁয় নয়, পার্শ্ববর্তী আড়াইহাজার, গজারিয়া, দাউদকান্দি, মেঘনা, হোমনা ও বন্দর উপজেলার মানুষও কেনাকাটার জন্য আসছেন এখানকার বিপণি বিতানগুলোতে।