সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সম্প্রতি সিরাজগঞ্জে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর মাতাদের সংবর্ধনা দিয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীর মাতাদের হাতে অর্থ ও অন্যান্য সামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের ডেপুটি কমিশনার মো. বিল্লাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাংসদ সেলিনা বেগম, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহমেদ, সোস্যাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এম এম ফরহাদ প্রমুখ। বিজ্ঞপ্তি