স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বার্ষিক বিক্রয় সম্মেলন গত শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের প্রায় ৩০০ বিক্রয় প্রতিনিধি এতে অংশ নেন। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন হিসাব ও অর্থ বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ গোলাম কিবরিয়া। বক্তব্য দেন কোম্পানির প্রধান বিক্রয় কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম, স্কয়ার টয়লেট্রিজের উপমহাব্যবস্থাপক, বিক্রয় ও বিতরণ আবু তৈয়ব সিদ্দিকী, প্রধান বিপণন কর্মকর্তা নাফিসা আলম, রপ্তানি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ গুলজার রহমান বিশ্বাস ও বিপণন ব্যবস্থাপক মোহাম্মদ ইমতিয়াজ ফিরোজ। বিজ্ঞপ্তি।