বাংলাদেশের স্বাস্থ্য খাতে অংশীদারত্বমূলক ব্যবসার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল গাজীপুরের কালিয়াকৈরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্ল্যান্ট বা প্রকল্প পরিদর্শন করেছে।
এ সময় উপস্থিত ছিলেন স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, টেকনিক্যাল অপারেশনের নির্বাহী পরিচালক নওয়াবুর রহমান ও মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার রাজীব রানা।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন মার্কিন স্টার্টআপ প্রতিষ্ঠান অগমেডিকসের সহপ্রতিষ্ঠাতা পেলো ট্র্যান, ব্যবস্থাপনা পরিচালক আহমেদুল হক ও সেই দেশের অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান অরবিমেডের ভেঞ্চার পার্টনার বা অংশীদার স্টিভেন ইয়েসিস।
প্রতিনিধিদলের প্রধান পেলো ট্র্যান স্কয়ার ফার্মার কার্যক্রমের প্রশংসা করেন এবং উত্তর আমেরিকায় বাংলাদেশের ওষুধ আমদানির ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
স্কয়ার ফার্মার এমডি তপন চৌধুরী বলেন, এই পরিদর্শনের মাধ্যমে উত্তর আমেরিকার হাসপাতালগুলোতে সরাসরি ওষুধ রপ্তানির ক্ষেত্রে আরও একটি নতুন পথের সূচনা হলো।