মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সম্প্রতি ঢাকার স্কয়ার হাসপাতালে দুটি এটিএম বুথের উদ্বোধন করেছে।স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী প্রধান অতিথি হিসেবে বুথ দুটির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে এমটিবির এমডি ও সিইও আনিস এ খান, ডিএমডি হাসেম চৌধুরী ও আহসান-উজ জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তপন চৌধুরী বলেন, স্কয়ার হাসপাতালে এটিএম সেবা উদ্বোধনের ফলে এখানে আসা রোগী ও তাদের পরিজন খুব সহজে ২৪ ঘণ্টা অর্থ উত্তোলনের সুবিধা নিতে পারবেন। বিজ্ঞপ্তি।