স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এশিয়ার গ্রুপ কান্ট্রি হেড অব হিউম্যান রিসোর্সেস ডেভিড গ্যারেথ থমাস দুই দিনের এক সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভারত ও দক্ষিণ এশিয়ার মানবসম্পদ বিভাগের প্রধান মাধবী লাল।ডেভিড গ্যারেথ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করবেন। জনাব থমাস দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাতে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মানবসম্পদ বিভাগের বিভিন্ন ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করে আসছেন। বিজ্ঞপ্তি।