স্থলবন্দর কর্তৃপক্ষ কর্মকর্তা কল্যাণ সমিতির নির্বাচন

স্থলবন্দর কর্তৃপক্ষ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে মো. রেজাউল করিম সভাপতি ও মোহাম্মদ আবুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।সংগঠনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্য কর্মকর্তারা হলেন—মো. রুহুল আমিন, সহসভাপতি; আবু জাহের মো. কেরামত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক; মোহাম্মদ জসীম উদ্দীন, অর্থ সম্পাদক এবং মো. রাসেদুল সজীব নাজির, সাংগঠনিক সম্পাদক। আর নির্বাহী সদস্যরা হলেন—মো. হাসান আলী, মো. মামুন কবীর তরফদার ও মো. কবীর খান।এ ছাড়া সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—খন্দকার আবু মনসুর আহমেদ, মো. আমিনুল ইসলাম ও শামীম সোহানা। বিজ্ঞপ্তি।