স্থানীয় ঋণপত্রের ক্ষেত্রে উৎসে আয়কর কর্তনের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে গতকাল বুধবার এক জরুরি চিঠিতে এ দাবি জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
উল্লেখ্য, গত ১৭ জুলাই জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে স্থানীয় ঋণপত্রে ৫ শতাংশ হারে উৎসে আয়কর কর্তন ও জমাদানের নির্দেশনা দেওয়া হয়।