বিনিয়োগকারীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, পুঁজিবাজারের অব্যাহত দরপতন ঠেকাতে এবং বর্তমান স্থিতিশীলতা বজায় রাখতে মহান আল্লাহর দরবারে খতমে ইউনুস ও বিশেষ দোয়ার আয়োজন করেন বিনিয়োগকারীরা। আজ বুধবার বেলা আড়াইটায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।খতমে ইউনুস পাঠ শেষে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে বিশেষ দোয়া করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক, মো. সেলিম চৌধুরী, সদস্যসচিব জাহাঙ্গীর আলম, এম ফয়সাল আহমেদ ও এ কে এম শাহাদাত উল্যাহ ফিরোজ প্রমুখ।