‘ইগলু বাইকেল অফার’ ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে মোটরবাইক জিতে নিয়েছেন রাজধানীর উত্তরার বাসিন্দা কেথি। ইগলু আইসক্রিমের একটি দল মোটরবাইকসহ তাঁর বাসায় গিয়ে পুরস্কারটি হস্তান্তর করে। এ সময় উপস্থিত ছিলেন ইগলুর হেড অব মার্কেটিং মোল্লা ওমর শরীফ, ন্যাশনাল সেলস ম্যানেজার মাজিদুল হক ও ব্র্যান্ড ম্যানেজার সুমিত চক্রবর্তী। দেশজুড়ে ইগলুর এ ক্যাম্পেইনে ক্রেতারা প্রতি সপ্তাহে মোটরবাইক ও প্রতিদিন বাইসাইকেলসহ পাওয়ার ব্যাংক, হেডফোন ও সেলফি স্টিক জেতার সুযোগ পাচ্ছেন। এ ছাড়া প্রতিদিন এসএমএস করা প্রথম এক হাজার জন পাচ্ছেন ১০ টাকা করে মোবাইল রিচার্জ। বিজ্ঞপ্তি।