স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড মেরিল বেবি আয়োজিত ‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০১৩’ কার্যক্রমের পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাজধানীর একটি কনভেনশন সেন্টারে গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। প্রথম ও দ্বিতীয় সেরা বিজয়ী হিসেবে ১০ লাখ টাকার শিক্ষাবিমা পান মৌসুমী দেব ও পাঁচ লাখ টাকার বিমা পান মোহাম্মদ আজাদ মিয়া। অনুষ্ঠানে অতিথি ছিলেন এই কার্যক্রমের বিচারক চলচ্চিত্র পরিচালক ক্যাথরিন মাসুদ ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। আরও উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং মালিক মোহাম্মদ সাঈদ ও অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি