বিকাশ লোগো
বিকাশ লোগো

ঈদে কেনাকাটায় বিকাশে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড়, কোথায় কী ছাড়

এবার পবিত্র রমজান ও ঈদের কেনাকাটাকে আনন্দময় ও সাশ্রয়ী করতে ছাড় ও ক্যাশব্যাক বা টাকা ফেরতের অফার নিয়ে এসেছে বিকাশ। রমজান মাসজুড়ে উৎসবের পোশাক, জুতা, ইলেকট্রনিকস, গ্রোসারি থেকে শুরু করে রেস্টুরেন্টে ইফতার–সাহ্‌রি অর্ডার, টিকিট কাটা ও হোটেল বুকিংয়ে বিকাশে টাকা পরিশোধে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় বা ক্যাশব্যাক মিলছে। একজন বিকাশ গ্রাহক বিভিন্ন ধরনের কেনাকাটা করে সর্বোচ্চ ১০ হাজার টাকার ছাড় নিতে পারবেন।

এসব অফার চলবে ২১ মার্চ পর্যন্ত। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিকাশ। এবার দেখে নিই, কোথায় কত ছাড় মিলছে।

সুপারস্টোর

রমজান মাসজুড়ে ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গ্রাহকেরা বিকাশ অ্যাপে ‘D2’ (ডিটু) কুপন ব্যবহার করে আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, প্রিন্স বাজার, বেঙ্গল মিট, হোলসেল ক্লাব, খুলশি মার্ট, উৎসব সুপার মার্কেটসহ আরও বেশ কিছু সুপারস্টোরে ৫০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। পাশাপাশি ‘D3’ (ডিথ্রি) কুপন ব্যবহার করে দেশজুড়ে সুপারস্টোর চেইন স্বপ্ন ও ডেইলি শপিংয়ে বিকাশ পেমেন্টে ৩০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া অনলাইনে চালডাল, ডেইলি শপিং, মীনা বাজার ও প্যারাগন থেকে গ্রোসারি অর্ডারে মিলছে ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

লাইফস্টাইল ব্র্যান্ড

বিকাশ অ্যাপে ‘S3’ (এসথ্রি) কুপন ব্যবহার করে ফ্যাশন ব্র্যান্ড সেইলরে ৩০০ এবং সারা লাইফস্টাইলে ২০০ টাকা ছাড় পাওয়া যাবে। ‘D1’ (ডিওয়ান) কুপন ব্যবহার করে মি. ডিআইওয়াই, আর্টিসান, কান্ট্রি বয়, দর্জি বাড়ি, এক্সটেসি, ফ্যাব্রিলাইফ, ফ্রিল্যান্ড, ইয়েলো, ইলিয়েন, কে ক্রাফট, বিশ্বরঙ, অঞ্জন’স, র নেশন, শৈল্পিক, স্মার্টেক্স, টেক্সমার্ট, হুর, গয়না বাক্স, সানভিসসহ আরও বেশ কিছু ব্র্যান্ডে রমজানজুড়ে এক হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ‘D5’ (ডিফাইভ) কুপনে ২০০ টাকা ডিসকাউন্ট মিলবে তাকদুম, মিনিসো বাংলাদেশসহ বেশ কিছু আউটলেটে। কুপন কোড ‘D8’ (ডিএইট) ব্যবহার করে ৩০০ টাকা ডিসকাউন্ট মিলছে ইজি ফ্যাশন, জেন্টেল পার্ক, ইনফিনিটি মেগা মল, লুবনান, রিচম্যান, টপ টেন ফেব্রিকস অ্যান্ড টেইলার্সসহ আরও বেশ কিছু আউটলেটে। পাশাপাশি লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং–এ বিকাশ পেমেন্টে গ্রাহকেরা পেতে পারেন ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

অনলাইন মার্কেটপ্লেস

অনলাইন মার্কেটপ্লেস দারাজে গ্রাহকদের জন্য বিকাশ পেমেন্টে ৬০ টাকার ডিসকাউন্ট ভাউচার রয়েছে। এ ছাড়া স্টার টেক–অনলাইন, অথবা, রবিশপ, লুবনান, অ্যারোমেটিকাসহ বিভিন্ন অনলাইন শপে ১০ শতাংশ ও ২০ শতাংশ হারে ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

রেস্টুরেন্ট

সারা দেশে ছড়িয়ে থাকা দুই হাজারের বেশি রেস্তোরাঁয় ‘D4’ (ডিফোর) কুপন ব্যবহার করে গ্রাহকেরা ৭৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেতে পারেন। ঢাকায় গ্যালিটো’স, বার্গার কিং, সিপি ফাইভ স্টার, চিলিস রেস্তোরাঁ, দিল্লি দরবারসহ বিভিন্ন আউটলেটে ছাড় উপভোগ করা যাবে। এদিকে চট্টগ্রামে পিৎজা লাউঞ্জ, সিক্রেট রেসিপি, বে লিফ রেস্তোরাঁ, কুটুম বাড়ি, পাপা চিনোস ইত্যাদি বিভিন্ন আউটলেটে পাওয়া যাবে এই ডিসকাউন্ট। এ ছাড়া কেএফসির সেলফ চেকআউটে কমপক্ষে ৬০০ টাকা বিকাশ পেমেন্ট করলে ৫০ টাকা ক্যাশব্যাক মিলবে।

এদিকে ডিসেন্ট পেস্ট্রি শপ, স্টার বেকারি, স্টার হোটেল অ্যান্ড রেস্তোরাঁর বিভিন্ন আউটলেটে গ্রাহকেরা ইফতারি কেনার ওপর রমজানজুড়ে মোট এক হাজার টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। ২৫০টির বেশি খাবারের দোকান ও বেকারিতে ইফতারি অর্ডার করে মিলতে পারে আরও ৫০০ টাকা ছাড়।

ইলেকট্রনিকস ও ফার্নিচার

‘D6’ (ডিসিক্স) কোড ব্যবহার করে গ্রাহকেরা সারা দেশে ওয়ালটন প্লাজা, হায়ার, সিঙ্গার, ভিশন এম্পোরিয়াম, অ্যাপল মার্ট বিডি ও গ্যাজেট অ্যান্ড গিয়ারের ১২ শতাধিক আউটলেটে ২০০ টাকার ছাড় পেতে পারেন। এদিকে আখতার ফার্নিচার, ব্রাদার্স ফার্নিচার, হাতিল, হাই–টেক ফার্নিচার, নাদিয়া ফার্নিচার, নাভানা ফার্নিচার, অটোবি, তানিন বাংলাদেশের মতো ফার্নিচার ব্র্যান্ডগুলোয় ৬০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে।

টিকেটিং ও হোটেল বুকিং

ঈদের ছুটির আগে বিকাশ পেমেন্টে ইম্পেরিয়াল এক্সপ্রেস, সেবা গ্রিন লাইন, শ্যামলী পরিবহনসহ বেশ কিছু বাসের টিকিটে ২০০ টাকা ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহকেরা। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা, এয়ার অ্যাস্ট্রা ও নভোএয়ারে বিকাশ পেমেন্টের মাধ্যমে টিকিট বুক করে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। গ্রাহকেরা সারা দেশে নির্বাচিত হোটেল ও রিসোর্ট বুকিং করে পেতে পারেন ৬০০ টাকা ক্যাশব্যাক।